ঈশ্বরগঞ্জে বিল থেকে নিষিদ্ধ জাল উদ্ধার, অর্থদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে জাল জব্দ ও জড়িত কয়েক ব্যক্তিকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

উপজেলার সোহাগী ইউনিয়নের ঢালিয়া বিলে অবৈধ পন্থায় কারেন্ট জাল ও বেড় জাল দিয়ে মাছ নিধন করে চলছিলো স্থানীয়রা। এমন খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএস সানোয়ার রাসেল অভিযানে যান। ওই সময় ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ মিটার বেড় জাল জব্দ করা হয়। দুই হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয় ইয়াসমিন বেগম ও নার্গিস মেগম নামের দুই নারীকে।

এছাড়া মৎস্য ও পশু খাদ্য আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করায় সোহাগী বাজারের ব্যবসায়ী আমিনুল ইসলামকে ৬ হাজার, আতিকুর রহমানকে ৫ হাজার ও শরিফ আহমেদকে ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন ভ্রাম্যমাণ আদালেদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএস সানোয়ার রাসেল বলেন, উপজেলা মৎস্য খাদ্য বিক্রির জন্য লাইসেন্স নিতে হয়। উপজেলায় অর্ধশত দোকান থাকলেও মাত্র ২৪টির লাইসেন্স রয়েছে। তার মধ্যে অধিকাংশের লাইসেন্স নেই। এছাড়া নিষিদ্ধ জাল দিয়ে মাছ নিধন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা করা হচ্ছে। এ অভিযান নিয়মিত চলবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর