রাজধানীর যাত্রবাড়িতে ৬০ হাজার ১০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব। বুধবার (২২ জুলাই) রাতে যাত্রাবাড়ির ঘিরিধারা মাদ্রাসা ও মসজিদ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. হাবিবুর রহমান গাজী (৩১) ও হাফিজুল ইসলাম (৩৩)।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে র্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কক্সবাজার থেকে ট্রাকে করে ঢাকায় একটি মাদকের চালান আসছে। সেই তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর ঘিরিধারা মারাকাতুজ তাহফিজ মাদরাসার সামনে চেকপোস্ট বসায় র্যাব। এসময় কক্সবাজার থেকে আগত একটি ট্রাকের গতিরোধ করে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার ১০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।’
তিনি আরও জানান, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে কক্সবাজার থেকে মাদকদ্রব্য এনে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক মামলা হয়েছে।
বার্তাবাজার/এসজে