পাথরঘাটায় আগ্নেয়াস্ত্রসহ ২ জলদস্যু আটক

বরগুনার পাথরঘাটার হরিনঘাটা বনে জলদস্যু রিপন বাহিনীর সাথে কোষ্টগার্ডের বন্দুক যুদ্ধ হয়েছে। এসময় বাহিনীর দুই সদস্য আটক করা হয়েছে। এছাড়াও চারটি বন্দুক, ছয় রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র জব্দ করে কোষ্টগার্ড।

পাথরঘাটা দক্ষিণ জোন কোস্টগার্ড কমান্ডার লে. মেহেদী হাসান জানান, ২৩ তারিখ থেকে মাছ ধরতে যাবে গভীর সাগরে। তাই ডাকাতদল জেলে বহরে হামলা ও মুক্তিপনের দাবীতে জেলেদের অপহরন করার প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার হরিণঘাটা বনে ডাকাতদের অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে কোষ্টগার্ড।

এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দস্যুরা। এসময় তারাও পাল্টা গুলি চালালে পালাবার চেষ্টা করে ডাকাতরা। পরে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করে তারা। পালিয়ে যায় তাদের বাহিনীর অন্য ডাকাতরা। এসময় তাদের কাছ থেকে ০৪ টি দেশীয় অস্ত্র, ০৬ রাউন্ড গুলি ও ০২ টি ধারালো অস্ত্র উদ্ধার করেন তারা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর