পাকা ব্রীজে চলতে হচ্ছে বাঁশের সাঁকো দিয়ে

বরিশালের বানারীপাড়ায় বেহাল দশা একটি পাকা সেতুর উপর দিয়ে চলাচল করতে হচ্ছে বাঁশের সাঁকো বানিয়ে। এমন দৃশ্য দেখা গিয়েছে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামে।

প্রতিদিন শত শোত মানুষ এই ব্রীজ দিয়ে প্বার্শবর্তী বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও উজিরপুর উপজেলায় যাতায়াত করছেন অতিকষ্টে। বিশেষ করে ব্রীজটি ব্যবহারের সময় শিশু, বৃদ্ধ ও নারীদেরকে পড়তে হয়ে বেশি সমস্যায়।

চলাচলের অনুপযুক্ত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ নির্মাণ কিংবা সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় নিরুপায় হয়ে স্থানীয়রা ব্রিজের ওপর বাঁশের সাঁকো তৈরি করে দীর্ঘদিন ধরে চলাচল করছেন। কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে যেকোনো সময় ব্রিজটি সম্পূর্ণ ভেঙে খালে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যপারে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা জানান, নিন্মমানের নির্মাণের ফলে জনগুরুত্বপূর্ণ ব্রিজটি দেবে গিয়ে চলাচল অনুপযোগী হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক জানান, ব্রিজটি ভেঙে সেখানে গার্ডার ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর