বিশ্বের সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন রেজা (৫০) করোনায় আক্রান্ত হয়েছেন । শরীরে তেমন কোনো উপসর্গ না থাকায় বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। এর আগে সাকিবের বাবা মাশরুর রেজার দেহেও করোনা শনাক্ত হয়েছিল।
এ বিষয়ে মাগুরা জেলার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, সাকিবের বাবা মাশরুর রেজা গত ১৯ জুলাই করোনা আক্রান্ত হন। এ কারণে গত ২০ জুলাই সাকিবের মা শিরিন রেজার নমুনা নেয়া হয়। আজ নমুনা পরীক্ষার ফলাফলে সাকিবের মাসহ জেলার ৯ জনের করোনা পজেটিভ হয়েছে। এদের মধ্যে মাগুরা জেলা প্রশাসকের গোপন সহকারি (সিএ) আব্দুস সালাম রয়েছেন।
এ দিকে সাকিব বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে আমেরিকা অবস্থান করছেন।
বার্তাবাজার/এসজে