সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী সাহাদারা মান্নান ও শাহীন চাকলাদার সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহন করেছেন। আজ (বৃহস্পতিবার) বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে তাদেরকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, মো. নাসির উদ্দিন ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে