অজগর সাপ মেরে গ্রামবাসীর নারকীয় উল্লাস

জামালপুরের বকশীগঞ্জে একটি অজগর সাপকে পিটিয়ে মেরে সেটা নিয়ে উল্লাস করে গ্রাম প্রদক্ষিন করেছে এলাকাবাসী। আজ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার সীমান্তবর্তী পলাশতলা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরের দিকে একটি গাছের উপর অবস্থান করা সাপটি এলাকাবাসীর নজরে পড়ার পর কৌতুহলে অনেক মানুষ সমাবেত হয়ে সেখানে। এক পর্যায়ে সাপটি মেরে ফেলার পর তা নিয়ে উল্লাসও করে।

স্থানীয়রা জানায়, পাহাড়ী ঢলের প্রবল স্রোতের সঙ্গে ভেসে আসা সাপটি পলাশতলা বাক্কার মোড় এলাকায় একটি গাছে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা দেখে তা মেরে ফেলে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর