এবার ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান

গত কয়েক বছরের মতো এবার ঈদেও গান নিয়ে হাজিয়ে হচ্ছেন আলোচিত গায়ক ড.মাহফুজুর রহমান। আসন্ন ঈদুল আযহায় নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলা টেলিভিশনে।

তিনি চ্যানেলটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তার একক সঙ্গীতানুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচার হওয়ার কথা রয়েছে। এবারের অনুষ্ঠানটির নাম খুব শিগগিরই ঠিক করা হবে বলে জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ।

প্রতিবারের মতো গানের ভিডিওতে এবারও মাহফুজুর রহমান নিজেই মডেল হবেন। একক সঙ্গীতানুষ্ঠানের জন্য বাছাইকৃত বেশ কয়েকটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি। বেশকিছু মৌলিক গান পরিবেশন করবেন তিনি। প্রেম, করোনা, যাপিত জীবনের নানা বিষয় নিয়ে গান করার কথা রয়েছে তার।

মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। গত ঈদুল আযহায় ‘হিমেল হাওয়ায় ছুঁয়ে যায় আমায়’ শিরোনামের অনুষ্ঠানে দেখা যায় তাকে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর