যশোরে ৭ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের চৌগাছা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকা থেকে সাত কেজি গাঁজাসহ সালমা খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সাহাপুর গ্রামের জহির উদ্দিনের স্ত্রী সালমা।

চৌগাছা থানার (ওসি)রিফাত খান রাজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী সালমা খাতুনকে সাত কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। ঘটনার সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর