গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ফলাফলে যশোর জেলার ২০টি নমুনাকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডঃ তানভীর ইসলাম এই তথ্য দিয়েছেন।
জানানো হয়েছে, গতকাল বুধবার(২২ জুলাই) যবিপ্রবি জেনোম সেন্টারের ল্যাবে যশোর জেলার ৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০টি নমুনা পজেটিভ ফল দেয়।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানান।
বার্তাবাজার/এমকে