গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের ৩ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে স্টাইল ক্রাফট লিমিটেড-এর শ্রমিকরা এ বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় এক ঘন্টা অবরোধের পর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

পোশাক শ্রমিকরা জানান, লক্ষীপুরা এলাকার স্টাইল ক্রাফট পোশাক কারখানার ২ মাসের বেতন বকেয়া ছিল। ওই বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে শিববাড়ী-চৌরাস্তা সড়ক অবরোধ করে। সে সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর