মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৩ জনকে ৭ দিনের রিমান্ড

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে ৩ জনকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বাকি ২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) তাদেরকে আদালতে হাজির করলে এ নির্দেশ দেন বিজ্ঞ আদালত।

এর আগে এক সংবাদ সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র স্বাস্থ্য অধিদফতরের ছাপাখানা (প্রেস) থেকেই ফাঁস করা হতো বলে জানায়।

সিআইডি জানায়, সন্দেহভাজন হিসেবে গত ১৯ জুলাই এস এম সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরো ৫ জনকে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর