মেহেরপুরের গাংনীতে উপজেলা চোরাচালান ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল দশটার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম শাহনেওয়াজের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে চোরাচালান ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ অনুষ্ঠানে গাংনী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে বক্তারা আলোচনা করেন।
বার্তাবাজার/এমকে