ভারতে একদিনে সর্বোচ্চ ৪৫ হাজার ৭২০ জনের করোনা শনাক্ত

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোয় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সব রেকর্ড পিছনে ফেলে একদিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হলো ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ৭২০ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের।

আজ (বৃহস্পতিবার) সকালে সরকারি তথ্যের বরাতে এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে। মোট ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৯ হাজার ৮৬১ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ৮২ হাজার ৬০৭ জন।

বুধবার সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা হয় ভারতে। এদিন সংগ্রহ করা হয় ৩ লাখ ৫০ হাজার ৮২৩ জনের নমুনা। কর্তৃপক্ষ জানিয়েছে, সবমিলিয়ে ভারতে দেড় কোটির বেশি মানুষের নমুনা পরীক্ষা হয়েছে।

করোনার সংক্রমণে ভারতের সবচেয়ে বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। এ রাজ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। এরপর রয়েছে তামিল নাড়ু এবং দিল্লি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর