দেশে এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। কারণ বন্যার প্রকোপটা এখনই বেশি দেখা দিচ্ছে। তা মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্মিত বিশেষ এক আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, এবারের বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবাং নদী ভাঙনে যারা গৃহহারা হচ্ছেন তাদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে৷ ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের আবাসের বন্দোবস্ত করার জন্য বাজেটে আমরা আলাদা বরাদ্দ রেখেছি।

শেখ হাসিনা জানান, কক্সবাজারকে আধুনিক করে গড়ে তোলা হবে৷ দেশের একটি মানুষও গৃহহারা থাকবে না৷ করোনা সব কাজেই বাধার সৃষ্টি করেছে৷ঘরের বাইরে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর