আবারও দুই লঞ্চের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন ২ হাজার যাত্রী

ঢাকা-বরিশাল নৌরুটে মিয়ারচরে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রায় ২ হাজার যাত্রী।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকার সদরঘাট থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে এমভি মানামী-২ ও সুন্দরবন-১০ লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। নৌরুটের মিয়ারচর চ্যানেল বন্ধ থাকায় বিকল্প হিসেবে কালিগঞ্জ চ্যানেল দিয়ে যাওয়ার সময় চরে আটকে যায় মানামী-২ লঞ্চটি।

পরে সেখানে থেকে ব্যাক করার সময় পেছন দিয়ে আসা সুন্দরবন লঞ্চটিকে ধাক্কায় দেয়। এতে সুন্দরবন লঞ্চের দুই-তিনজন আহত হয়। তবে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর