কুষ্টিয়ায় গাঁজা বাগানের সন্ধান, ৫৫টি গাছ উদ্ধার

কুষ্টিয়া ভেড়ামারায় গাঁজার বাগানের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৫৫ টি গাঁজা গাছ।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, লালন শাহ সেতুর পশ্চিমে একটু ভিতরে গাঁজার বাগান রয়েছে বলে গোপনে এ তথ্য পান। বৃহষ্পতিবার (২৩ জুলাই) সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে উল্লেখিত স্থানে অভিযান চালান।

সেখান থেকে ৫৫ টি গাঁজা গাছ উদ্ধার করা হয় ও সন্দেহভাজনদের ১ জনকে আটক করা হয়। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। উদ্ধারকৃত গাঁজার গাছগুলোর বয়স ৮ মাস হবে বলে জানা গেছে। গাঁজার বাগানের আশেপাশে বেশ কিছু কলা বাগান রয়েছে। অনেকেই সেখানে কলা চাষ করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বিষয়টি নিয়ে তদন্ত হবে। তদন্তে যাদের নাম পাওয়া যাবে সবার নামে মামলা করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর