চুয়াডাঙ্গায় নতুন করে ২৪ করোনা রোগী শনাক্ত

চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় সীমান্তবর্তী এ জেলাতে নতুন করে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭০ জনে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৮৫ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।

এরমধ্যে ২৪ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৭ জন, দামুড়হুদা উপজেলার ৪ জন ও আলমডাঙ্গা উপজেলার ৩ জন রয়েছেন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৩ জন নারী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর