কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১২৮ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৩ টি কোভিড পজিটিভ।
নতুন আক্রান্ত ১৭ জন পুরুষ ও ৬ জন নারী। আক্রান্ত ২৩ জনের মধ্যে দৌলতপুর উপজেলার ১০, ভেড়ামারা উপজেলার ২, মিরপুর উপজেলার ১, কুমারখালী উপজেলার ৭, খোকসা উপজেলার ৩। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১২৯৩ জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৯৩৭ জন পুরুষ ও ৩৫৬ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১৫৬, ভেড়ামারা ১০২, মিরপুর ৬৮, কুষ্টিয়া সদর ৭৩৪, কুমারখালী ১৯১, খোকসা ৪২।
এই পযর্ন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৭৯৩ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ২৮ জন। যার মধ্যে ২৪ জন পুরুষ ৪ জন মহিলা।
বার্তাবাজার/এমকে