আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

আফগানিস্তানে বিমান হামলায় ৮ বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৪৫ তালেবান সদস্য নিহত হয়েছে। বুধবার স্থানীয় সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

অঞ্চলটির গভর্নর জানিয়েছেন, খাম জিয়ারত এলাকায় তালেবানের গুরুত্বপূর্ণ ৬ কমান্ডারের অবস্থান রয়েছে এমন খবরেই অভিযান চালানো হয়। তবে এখনও পরিষ্কার না নিহতদের মধ্যে কতজন তালেবানের সদস্য রয়েছে।

গভর্নর আরও জানান, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন।

তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি বলেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর