অফিসে নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, মন্ত্রীকে বরখাস্ত করলেন জাসিন্ডা

নিজের অধীনস্ত এক নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বরখাস্ত হলেন নিউজিল্যান্ডের অভিবাসন বিষয়ক মন্ত্রী ইয়াইন লেস গেলওয়ে। এক বছর ধরে ওই কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।

এর জেরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘অফিসে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে ইয়াইন লেস গেলওয়ের এক বছর ধরে অনৈতিক সম্পর্কের কথা জানতে পেরেছি। সে কারণে তাকে বরখাস্ত করা হল।’

লেস গেলওয়ের বিরুদ্ধে জাসিন্ডার অভিযোগ, তিনি তার নিজের ভূমিকা সঠিকভাবে রক্ষা করতে পারেননি। তার দায়িত্ব ছিল কর্মক্ষেত্রের সম্পর্ক ও সুরক্ষার তদারকি করা কিন্তু তা তিনি করেননি।

জাসিন্ডা বলেন, ‘এই ধরনের কাজ একজন মন্ত্রী হিসেবে তার প্রতি আস্থা হারাতে আমাকে বাধ্য করেছে।’

এদিকে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৪১ বছর বয়সী লেস গেলওয়ে নিজেই। পাশাপাশি কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। তিনি জানান, সেপ্টেম্বরে অনুষ্ঠিত দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচন করবেন না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর