ব্রাজিলে একদিনে করোনা শনাক্ত প্রায় ৬৮ হাজার

মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা ব্রাজিল। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বুধবার দেশটিতে একদিনে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৭ হাজার ৮৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ। এর আগে গেল ১৯ জুন সর্বোচ্চ ৫৪ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছিল।

এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ২২ লাখ ২৭ হাজার ৫১৪ জন। একদিনে ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ হাজার ২৮৪ জনের। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৮২ হাজার ৭৭১ জন।

অন্যদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো তৃতীয়বারের মতো করোনা পজিটিভ হয়েছেন। ১৫ দিন আগে তিনি আক্রান্ত হন। সাত দিনের মাথায় দ্বিতীয় টেস্টেও পজেটিভ হয়েছিলেন। আর ১৫ দিনের মাথায় মঙ্গলবার করা টেস্টে তৃতীয়বারের মতো পজিটিভ হন করোনাকে সাধারণ ফ্লু মনে করা প্রেসিডেন্ট।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর