বরগুনার পাথরঘাটায় অস্ত্র ও গোলাবারুদসহ দুই ডাকাতকে আটক করেছেন কোস্টগার্ড। বুধবার (২২ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার হরিণঘাটার পাঁচ তলা ওয়াচ টাওয়ারের নিচ থেকে তাদের আটক করা হয়। এ সময় ৪টি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ২টি ছুরি উদ্ধার করা হয়। তারা দু’জনই রিপন বাহিনীর সদস্য বলে জানা গেছে।
আটককৃতরা হলো- উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আ. মন্নানের ছেলে মো. রাজু(২৫) ও একই এলাকার মো. মহাসিনের ছেলে মো. রিয়াজ।
এ বিষয়ে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারি হরিণঘাটা বনে ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ সাগরে ডাকাতি করার জন্য পুর্ব প্রস্তুতিমূলক বৈঠক করছে। সেখানে কোস্টগার্ডের সদস্যরা অবস্থান নেয়। অবস্থান টের পেয়ে লদস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে, এ সময় কোস্টগার্ডও ফাকা ৪ রাউন্ড গুলি ছুঁড়ে। দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়।
বার্তাবাজার/এসজে