মেহেরপুরে ২১৭ বোতল ফেনসিডিলসহ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় এলাকা থেকে ২১৭ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ (২২শে জুলাই বুধবার) রাত দশটার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করে।

জানা গেছে মাদক ব্যবসায়ীরা তেল রাখা কন্টেনিয়ারের মধ্যে বিশেষ কায়দায় ফেনসিডিল গুলো ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ঢাকাগামী গাড়ির জন্য অপেক্ষা করছিল।

এসময় তাদের চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয় কয়েক ব্যক্তির কন্টিনিয়ার এর মধ্যে কি আছে এ কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে মাদকব্যবসায়ী কন্টিনিয়ার ২টি রেখে পালিয়ে য়ায় পরে মেহেরপুর সদর থানার এ এস আই আশরাফ ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার কোরে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলার কোলার মোড় থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পলাতক আসামী সনাক্ত করার চেষ্টা চলমান রয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর