পাবনায় ১ হাজার পিছ ইয়াবাসহ মোস্তাফিজুর রহমান লিটন নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ রাত ১০ টার দিকে র্যাব কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে সুজানগর উপজেলার তৈলকুন্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত আহেদ আলী মন্ডলের ছেলে।
র্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে ইয়াবা নিজের এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে সুজানগর থানায় মামলা দায়ের করা হচ্ছে।
ভিডিও..
পাবনায় ১ হাজার পিছ ইয়াবাসহ আটক- ১
পাবনায় ১ হাজার পিছ ইয়াবাসহ আটক- ১ইউটিউবে দেখতে-https://youtu.be/sX3WJzIzMHMবিস্তারিত জানতে ক্লিক করুন http://bartabazar.com/archives/195928
Gepostet von Barta Bazar am Mittwoch, 22. Juli 2020
বার্তাবাজার/এসজে