টানা নয় ঘন্টা অপারেশন করে সফল ডাঃ নাবিল যুনায়েদ সিডনী

আধুনিক চিকিৎসায় বাংলাদেশ আজ কতটা এগিয়ে তারই প্রমাণ দিলেন বয়সে তরুণ চিকিৎসক নাবিল যুনায়েদ সিডনী। তিনি প্রায় নয় ঘন্টা একটানা অপারেশন করে সফল হয়েছেন বলে জানান।

Bone cancer বোন ক্যান্সার বা হাড়ের ক্যান্সারের চিকিৎসায় আগে নির্দিষ্ট অঙ্গ কেটে ফেলা হতো। ফলে একজন রোগী সুস্থ হয়েও পঙ্গুত্ব নিয়ে বাকি জীবন কাটাতো। ইতিপূর্বে এরকম জটিল ও কঠিন অপারেশন করা হয়েছিল সিনিয়র অভিজ্ঞ চিকিৎসক দ্বারা। কিন্তু এবারই প্রথম বৃহত্তর উত্তরায় সফল অপারেশনের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দেন।

ডাঃ নাবিল যুনায়েদ সিডনী আহ্সানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (১০ নং সেক্টর, কামারপাড়া সংলগ্ন) এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের একজন কনসালটেন্ট।

তার এই সাফল্যের বিস্তারিত জানতে চাইলে হাস্যেজ্বল এই তরুণ ডাঃ জানান- “অবশ্যই এটা মহান আল্লাহর বিশাল রহমত। আলহামদুলিল্লাহ! আমি সফল হতে পেরেছি। তিনি হাসপাতাল কর্তৃপক্ষ, সিনিয়র অধ্যাপক, ও তার সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা অর্পণ করেন”।

একান্ত আলাপচারিতায় তিনি আরো বলেন- হাড়ের ক্যান্সার একটি জটিল বিষয়। আগের দিনে এসব রোগীদের আক্রান্তস্থান কেটে ফেলা হতো। ফলে পঙ্গুত্বের অভিশাপ বয়ে বেড়াতে হতো সারাজীবন। কিন্তু এখন আমরা নির্দিষ্ট আক্রান্তস্থানকে চিহ্নিত করে হাড় সদৃশ্য বস্তু লাগিয়ে দেই। ফলে অঙ্গহানির ঝুঁকি থাকে না। এতে প্রায় চার লাখ টাকা খরচ হতে পারে। কিছু ক্ষেত্রে ঝুকিপূর্ণ হলেও আমার রোগীকে নিবিড় পরিচর্যায় রেখে সুস্থ করার চেষ্টা করি। তিনি সকলের দোয়া ও ভালবাসা কামনা করেন।

রোগীর সাথে আসা এক আত্মীয় জানান- আমরা ডাঃ নাবিল স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা করাতে পেরে খুব খুশি। স্যারের ব্যবহার ও আন্তরিকতায় আমরা মুগ্ধ। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর