মৌসুমী বায়ুর প্রভাবে সারদেশেই ভারি বৃষ্টিপাত হচ্ছে। যার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত সামনে আরও ৩ দিন অব্যহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
বুধবার এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
অধিদপ্তর থেকে জানানো পূর্বাভাসে বলা হয়, ‘রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখতে বলা হয়েছে।
বার্তাবাজার/এসজে