মাদারীপুরের রাজৈরে কুকুরের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার) বিকাল সাড়ে ৬টার দিকে রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাস সড়কের দুর্গাবদ্দী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামের শওকত শেখের সাফিন শেখ (১৬) ও বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে সাফায়েত হোসেন রনি (১৮)।
জানা যায়, বুধবার বিকালে কয়েক বন্ধু মিলে মোটরসাইকেলযোগে রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কুকুরের উপর দিয়ে উঠে গেলে মোটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক সাফিন ও তার বন্ধু সাফায়েত হোসেন রনি গুরুতর আহত হয়।
মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর নেয়ার পথে সন্ধ্যায় সাফিন ও পরে ফরিদপুর নেয়ার পর রাত ৮টার দিকে সাফায়েত মারা যায়।
রাজৈর থানার ওসি শেখ সাদী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে