পাকুন্দিয়ায় শিশু ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ কারাগারে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সুরুজ মিয়া (৬৫) কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার নামা-মির্জাপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে।

জানা যায়, ২০ জুলাই সন্ধ্যার দিকে নামা মির্জাপুর এলাকায় শিশুটি তাদের বাড়ির সামনে খেলাছিলো। সেখান থেকে সুরুজ মিয়া চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে তার দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুর কান্না শুনে কয়েকজন গিয়ে উদ্ধার করে।

এ সময় তার পরিবারের লোকজন এলাকায় গ্রাম্য মাতুব্বরের শরণাপন্ন হয়ে বিচার না পাওয়ায় আইনের আশ্রয় নেয়। গতকাল (২১ জুলাই) রাতে উপজেলার নামা-মির্জাপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে আজ বুধবার (২২ জুলাই) কিশোরগঞ্জের আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান জানান, শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত সুরুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২২ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর