সিলগালা হল সাবেক স্বাস্থ্যমন্ত্রীর প্রতিষ্ঠিত হাসপাতাল

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ট্রমা সেন্টার নামক হাসপাতালটি সিলগালা করে দিয়েছে। এই হাসপাতালের প্রতিষ্ঠাতা হচ্ছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। আজ (বুধবার) হাসপাতালটিতে তালা ঝলিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ পাওয়ায় হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হাসপাতালটির কোনো লাইসেন্স নেই। এ ছাড়া সেখানে যে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ব্যবহার হচ্ছিল সেটা তদন্তে প্রমাণ হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর