শাহজালাল বিমানবন্দরে ৩০০ কার্টন বিদেশি সিগারেট আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম ৩০০ কার্টন বিদেশি সিগারেট আটক করেছে। আজ (বুধবার) বিকাল ৫ টার দিকে সিগারেটগুলো আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বুধবার বিকেলে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকেন।

কনভেয়ার বেল্টে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বিকেল ৫টায় বেল্ট নং-৫ এ পরিত্যাক্ত ও মালিকবিহীন অবস্থায় ৩টি কাগজের কার্টনে ৩০০ কার্টন ইজি গোল্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তা মারুফ রহমান খান জানান, আটককৃত সিগারেটের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে</strong

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর