দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান ফটোসাংবাদিক এসএম গোর্কিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিনিয়র ফটোগ্রাফার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসাথে আফরোজা বিনতে মনসুরকে (গাজী লিপি) অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
আজ (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদেরকে নিয়োগ দিয়ে একটি আদেশ জারি করা হয়।
আলোকচিত্রী এস এম গোর্কিকে বেতন স্কেলের গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে আফরোজা বিনতে মনসুর গ্রেড-৯ এর সর্বোচ্চ ধাপে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার পদে চুক্তিতে নিয়োগ পেয়েছেন।
বার্তাবাজার/এসজে