ডিবির জিজ্ঞাসাবাদে উপস্থিত ছিলেন না স্বাস্থ্যের সদ্য সাবেক ডিজি
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য পদত্যাগ করা মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ডিবি।
সেখানে ডা. নাসিমা সুলতানা উপস্থিত হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু বহুল আলোচিত ডা. আবুল কালাম আজাদকে সেখানে পাওয়া যায়নি।
ডিবি সূত্র জানিয়েছে, জেকেজির প্রতারণা মামলায় গ্রেফতার ডা. সাবরীনার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ও করোনা পরীক্ষায় হাসপাতালটির অনুমোদনের বিষয়ে কিছু তথ্য ও কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে। একই বিষয়ে পদত্যাগ করা মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, নানা অনিয়মের অভিযোগের মুখে মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।
বার্তাবাজার/এসজে