বুধবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া গ্রামে মিম(২৭) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী ফাসিতে ঝুলে মৃত্যু হয়েছে।তিনি ঐ গ্রামের এনামুলের স্ত্রী।
পুলিশ ওএলাকাবাসী জানায় উপজেলার দেলুটিয়া গ্রামের এনামুল প্রায় দশ বছর আগে দিঘর ইউনিয়নে ফুলবাড়ি গ্রামে মোতালেবের মেয়ে কে বিয়ে করেন। বিয়ের ২বছর পর সৌদিতে চলে যায়। মাঝে একবার দেশে এসে স্ত্রীর সাথে দেখা করে যায়।
মঙ্গলবার রাতে মিম ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে দরজা খুলতে দেরি হলে বাড়ি লোকজন ডাকাডাকি করেন কোন প্রকার সাড়া না পেয়ে আশে পাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে দেখে আড়ার সঙ্গে মিমের মৃত দেহ ঝুলছে।এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক(এসআই)মোঃ আসাদুজ্জামান জানায় আমি গিয়ে দেখি লাশ ঝুলন্ত অবস্থায়। ময়না তদন্তের পর বুঝা যাবে মৃত্যুর কারণ।
কেএস/বার্তাবাজার