বগুড়ার কাহালুতে সবজিবাহী একটি ট্রাক থেকে ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ (বুধবার) বিকালে বগুড়া-সান্তাহার সড়কে কাহালু থানাধীন হাগদুবুরা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় একটি ট্রাক তল্লাশি করে এইসব উদ্ধার করা হয়। তখন আটক করা হয় ট্রাকের চালক ও হেলপারকে।
জানা যায়, নওগাঁর বদলগাছী থেকে ঢাকাগামী একটি সবজিবাহী ট্রাকে তল্লাশি করে এপিবিএন’র সদস্যরা। এসময় ট্রাকের উপরে বসে থাকা ছোটন নামের এক যাত্রীর সাথে থাকা ট্রাভেল ব্যাগ থেকে ১০টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।এসময় ট্রাক চালক কাবিল ও হেলপার সেভেনকে আটক করা হয়।
আটক ছোটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, তিনি দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম নামক স্থানে সবজির ট্রাকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ওঠেন। এসময় এক ব্যক্তি তাকে ট্রাভেল ব্যাগটি দেন এবং বলেন গাজীপুরে এক ব্যক্তি ব্যাগটি তার কাছ থেকে নিবেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
বগুড়ায় ১০টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিলসহ আটক-৩
বগুড়ায় ১০টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ১৩৬ বোতল ফেনসিডিলসহ আটক-৩ইউটিউবে দেখতে- https://youtu.be/8fwGSA1MZUk
Gepostet von Barta Bazar am Mittwoch, 22. Juli 2020
বার্তাবাজার/এসজে