পদ থেকে সরে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও বর্তমান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি বলেন, জেকেজি হেলথকেয়ারকে অনুমোদন দেয়ার বিষয়ে তাদের কাছ থেকে কিছু কাগজপত্র চেয়ে ডিবি অফিসে ডাকা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে