চাকরির বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগে ভুয়া সেনা সদস্য আটক

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে অর্থ আত্মসাতের অভিযোগে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে র‍্যাব। গতকাল (মঙ্গলবার) রাতে তাকে উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কথিত ওয়ি সেনা সদস্য’র নাম মিজানুর রহমান। সে উপজেলার চন্দ্রপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামের যুবক বায়েজিদ হোসাইনের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তিনি প্রতারণার শিকার যুবকের কাছে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগপত্র দেয়ার জন্য এসেছিলেন

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, গ্রেফতার যুবক নিজেকে সেনাসদস্য পরিচয় দিয়ে হাটহাজারীর ওই যুবককে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে দেড় লাখ টাকা নেন। পরে আরও ১ লাখ টাকা দেয়ার কথা ছিল। মঙ্গলবার রাতে সেনাবাহিনীতে যোগদানের নিয়োগপত্র নেয়ার জন্য বায়েজিদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে আসতে বলেন মিজানুর। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে আটক করে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও ভুয়া নিয়োগপত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর