বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইফুল্লাহ মিয়াজী আর নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক দপ্তর সম্পাদক সাইফুল্লাহ মিয়াজী আর নেই। আজ (বুধবার) দুপুর ২টায় বার্ধ্যক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিতাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। মৃত্যুকালে সাইফুল্লাহ মিয়াজীর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

শামসুদ্দিন দিদার জানান, মরহুমের মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রাজাপাড়ায় নেয়া হবে। পরে আজ বাদ এশা তার নিজ বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর