মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে থাকা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ষরযন্ত্রের শিকার বলে দাবী করেছেন তার স্ত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা ইসলাম।
আজ (বুধবার) পাপুলের অর্থ ও মানব পাচারের বিষয়ে তার স্ত্রী সেলিনা ইসলামকে দুদকের জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
সেলিনা ইসলাম জানান, কুয়েতে পাপুলের প্রতিষ্ঠানে দেশের বহু শ্রমিক কাজ করে রেমিট্যান্স পাঠাচ্ছে। সেখানেই একটি পক্ষ ষড়যন্ত্র করে পাপুলকে এই সমস্যায় ফেলেছে। আমাদের ভাবমূর্তি নষ্ট করতে এসব করা হচ্ছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় দুদক প্রধান কার্যালয়ে পাপুলের স্ত্রী সেলিনা এবং শ্যালিকা জেসমিন প্রধান দুদকে মুখোমুখি হন। অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দীন দুপুর পৌনে ১২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।
আমার স্বামী পাপুল ‘ষড়যন্ত্রের শিকার’: এমপি সেলিনা
পাপুল `ষড়যন্ত্রের শিকার' বলে দাবী তার স্ত্রী এমপি সেলিনার
Gepostet von Barta Bazar am Mittwoch, 22. Juli 2020
বার্তাবাজার/এসজে