৮ ফুট উচুঁ গাঁজা গাছসহ আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮ ফুট উচ্চতা বিশিষ্ট একটি গাঁজা গাছসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই মাদক বিক্রেতার নাম রতিন দাস। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর পাড়ার বাসিন্দা। উদ্ধারকৃত গাঁজা গাছের ওজন ২ কেজি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর পাড়ার আসামি রতিনের বাড়ির পাশের জমি থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। এ সময় আসামি রতিন দাস কে আটক করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত গাঁজা গাছের মূল্য আনুমানিক ১০ হাজার টাকা। এ ব্যাপারে রতিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর