আগামীকাল সারাদিন গ্যাস থাকবেনা রাজধানীর কিছু এলাকায়

আগামীকাল (বৃহস্পতিবার) পাইপলাইন স্থানান্তরের কাজ করার জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

আজ (বুধবার) গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান, তিতাস গ্যাস ট্রান্সমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

জানানো হয়, আগামীকাল ওই সময় সংসদ ভবন এলাকা, মনিপুরীপাড়া, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, পাইকপাড়া, পশ্চিম কাজীপাড়া, পীরেরবাগ, মিরপুর-১০ থেকে মনিপুরিপাড়া পর্যন্ত সড়কের পশ্চিম পাশ, শিশুমেলা থেকে আগারগাঁও পর্যন্ত ও আশেপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর