স্যানিটাইজারের মাধ্যমে ছড়ানো আগুনে পুড়ে আইসিইউতে চিকিৎসক দম্পতি

রাজধানীর হাতিরপুল এলাকায় জীবাণুনাশক হ্যাণ্ড স্যানিটাইজারের মাধ্যমে ছড়ানো আগুনে দগ্ধ হয়েছেন ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী ডা. অনূসূয়া ভট্টাচার্য (৩২) নামের দুই চিকিৎসক। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১২ টার দিকে এই ঘটনা ঘটেছে।

আগুনে ডা. রাজিবের ৮৭ শতাংশ ও তার স্ত্রীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। একইসাথে তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।

আজ (বুধবার) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধ রাজিবের বন্ধু ডা. সুদীপ দে জানান,আমরা জানতে পেরেছি, মঙ্গলবার রাতে রাজিব একটি বড় বোতল থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালছিলেন। তখন বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার পড়ে গেলে মুখে থাকা সিগারেট বা মশার কয়েল থেকে আগুন ধরে যায়। এতে রাজিব দগ্ধ হয়। আর তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর