ভেদরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মৎস্য অফিসের আয়োজনে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে ১০ কেজি পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
বুধবার (২২জুলাই) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফের সভাপতিত্বে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা।
আরও উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম, উপজেলা ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ নুরুজ্জামান, অফিস সহকারী মোহাম্মদ মহসিন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার তানভী-আল-নাসীফ বলেন, করোনা পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করছি। পরিস্থিতি ঠিক থাকলে জাতীয় মৎস্য সপ্তাহ আরও জাঁকজমকপূর্ণভাবে পালন হতো।
বার্তা বাজার / ডি.এস