মহামারী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নম্বর পেয়েছে।’
আজ (বুধবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা দেশের করোনায় আক্রান্ত রোগীদের পাঁচ মাস ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের এখন মৃত্যুর হার পৃথিবীর মধ্যে ঘনবসতি যেসব দেশ আছে, তারমধ্যে সবচেয়ে কম কম; ১ দশমিক ২৬ শতাংশ।
তিনি আরো বলেন, আরও ভালো খবর হলো যে আমাদের হাসপাতালের বেডে রোগীর সংখ্যা, বিশেষ করে ঢাকার শহরে অর্ধেকে নেমে গেছে। ঢাকায় হাসপাতালে তিন হাজারের অধিক বেড খালি আছে। আমরা আরও দুই হাজার ডাক্তার, তিন হাজার টেকনেশিয়ান নিয়োগের কাজ করছি।
বার্তাবাজার/এমকে