জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যা কবলিত পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে৷
তার ধারাবাহিকতায় বুধবার দুপুরে পৌর এলাকার পপুলার ব্রিজ সংলগ্ন রেলওয়ে লাইনের উপর আশ্রয় নেয়া ভাসমান পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহিদ নাইমসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বার্তা বাজার / ডি.এস