গাইবান্ধায় ছয় দফা দাবিতে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ বুধবার দুপুরে জেলার সদর উপজেলা চত্বরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি সদর উপজেলার সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি জেলা শাখার সদস্য আজম আলী, জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বর্মন প্রমূখ।
এসময় বক্তরা বলেন ,গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ না করলে এর থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ।
সকল উপজেলায় বিনামূল্যে করোনা টেস্ট, চিকিৎসার ব্যবস্থা,গরীব মানুষের জন্য পল্লী রেশনীং চালু এবং সকল প্রকার ঋণ আদায় বন্ধের দাবি জানান তারা।
বার্তা বাজার / ডি.এস