করোনার ওষুধ নিয়ে প্রতারণা, ভুয়া চিকিৎসক আটক

বন্দর নগরী চট্টগ্রামে বিশ্বজিৎ আচার্য্য নামে এক ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসককে আটক করেছে র‍্যাব-৭। ‘করোনা ভাইরাসের প্রতিষেধক’ দাবি করে জনগণের সাথে প্রতারণার অভিযোগে নগরীর কর্নেলহাট এলাকা থেকে তাকে আটক করা হয়

বুধবার (২২ জুলাই) র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মাহমুদুল হাসান মামুন জানান, আটক বিশ্বজিৎ উত্তর কাট্রলির (ছোট কালী বাড়ী) মৃত ভাস্কর আশ্চর্য্যের ছেলে। বিশ্বজিৎ আচার্য্য নগরীর কর্নেলহাট এলাকায় করোনার প্রতিষেধক বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। এছাড়া হোমিও চিকিৎসা দিতে হোমিওপ্যাথিক বোর্ডের যে রেজিষ্ট্রেশন প্রয়োজন সেটিও তার নেই। এই অভিযোগের ভিত্তিতে বিশ্বজিৎকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর