করোনা আতঙ্কের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের আলাস্কা। রাজ্যটিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আশপাশের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাতে আঘাত হেনেছে এ ভূমিকম্প।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আলাস্কার পেরিভাইল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ভূস্তর থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পটি আঘাত হানে।
জানা যায়, মাত্রা হিসেবে এটিই হচ্ছে ২০২০ সালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। ফলে দক্ষিণ আলাস্কা ও আলাস্কা পেনিনসুলায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
বার্তাবাজার/এমকে