করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় ১০টি সার্জিক্যাল বেড, ৫০০ পিছ KN-95 মাস্ক প্রদান করেছে ইস্পাহানী গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেড।
বুধবার (২২ জুলাই) দুপুর দুইটায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমানের নিকট সার্জিক্যাল বেড ও মাস্কগুলো হস্তান্তর করেন ইস্পাহানীর ম্যানেজার এস.এম আব্দুল্লাহ আল মামুন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাকসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস