চুয়াডাঙ্গায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের মাঠে বজ্রপাতে কলেজ ছাত্র জাশিদুল ইসলাম (২৫) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (২২ জুলাই) সকালে আরামডাঙ্গা গ্রামের শিতল চরা মাঠ থেকে তার ঝলসানো মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। মৃত জাশিদুল ইসলাম আরামডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে ও দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, জাশিদুল মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির সময় গ্রামের পার্শবর্তী শিতল চারা মাঠের বিলে মাছ ধরতে যায়। এরপর সে বাড়ী না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। তার কোন সন্ধান না পেয়ে ঐ রাতেই দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে জানালে ফাঁড়ি পুলিশ গ্রামের বিভিন্ন মাঠে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
বুধবার সকালে স্থানীয়রা মাঠে কৃষি কাজ করতে গিয়ে শিতলচরা মাঠের বিলের ধারে জাশিদুলের ঝলসানো মরদেহ দেখে গ্রামে খবর দিলে তারা মরদেহ বাড়ীতে নিয়ে আসে।

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মেজবাহুর বলেন, গতকাল মঙ্গলবার রাত থেকে জাশিদুলের সন্ধান পাচ্ছিলোনা তার পরিবার। বিষয়টি আমাদের কে জানালে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাইনি। পরদিন সকালে আরামডাঙ্গা গ্রামের মাঠ থেকে তার মরাদেহ উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর